দুনিয়ার সর্বপ্রথম খাদ্য-উৎসবের (feast) দাওয়াত!!!
আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি দাওয়াতটা দিতে দেরী হবার কারনে। তাও আবার যেন তেন দেরী না, পুরো ১২,০০০ বছর দেরী! কিন্তু আপনাদের হতাশ করব না। মেন্যুটাতো দেখে যান, কি’বা ছিল সেই দাওয়াতে।
মেন্যুঃ গরু আর কচ্ছপের মাংস
সম্প্রতি নৃতত্ত্ববিদেরা(Anthropologist) মাটি খুঁড়ে খুঁজে পেয়েছেন দুনিয়ার প্রথম (এখনও পর্যন্ত আবিষ্কৃত) সংগঠিত খাদ্য বিষয়ক উৎসব (feast) বা দাওয়াতের খাবারের উচ্ছিষ্টাংশ। ইসরায়েল-এর একটি স্থানে খনন করতে গিয়ে বেরিয়ে আসে এই অংশগুলো। ধারণা করা হচ্ছে, এই feast-টি অনুষ্ঠিত হয় আজ থেকে প্রায় ১২,০০০ বছর আগে।
তাদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, আনুমানিক ৩৫ জন মেহমানের জন্য আয়োজন ছিল ওই feast-টিতে। তাদের জন্য ছিল ৭১টি কচ্ছপ এবং আনুমানিক ৩টি বন্য গরুর মাংস। গবেষণার ফল অনুযায়ী এই দাওয়াতটিই হল মানব ইতিহাসের প্রথম খাদ্য-সম্পর্কিত সুসংগঠিত আয়োজন।
গবেষণায় আরও জানা যায়, feast-টি অনুষ্ঠিত হয় একটি কবরস্থানে, যেখানে এক “শামান”-এর মৃতদেহ পাওয়া যায়, যার মৃত্যুই আপাতদৃষ্টিতে দাওয়াতটির মূল কারণ মনে করা হচ্ছে।
অবাক হচ্ছেন! এই “শামান” (shaman°) আবার কি?
“শামান” হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি নিজের জীবন উৎসর্গ করতেন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে এবং নিজেকে বিলিয়ে দিতেন বিভিন্ন healing অথবা divination practices-এ। এই feast-টির ক্ষেত্রে “শামান” একজন মহিলা।
ছবিতে “শামান”-এর কবর দেখা যাচ্ছে, যার মধ্যে শামান মহিলার দেহাবশেষ
এবং ৭১টি কচ্ছপের খোলশ রয়েছে। (Naftali Hilger)
Proceeding of the National Academy of Science-এ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী খাবারের আয়োজনের পাশে একটি ডিম্বাকৃতির কবর পাওয়া গেছে। কবরটি ইচ্ছাকৃত ডিম্বাকৃতি করে খনন করা। কবরের নিচে পাথরের স্লাব দেয়া রয়েছে এবং উপরের অংশ কাদা দিয়ে প্লাস্টার করে দেয়া আছে। (Jennifer Viegas, Mon Aug 30, 2010 03:01 PM ET)
আয়োজনের জন্য আনা ৭১টি কচ্ছপের খোলশ পাওয়া যায় শামানের গায়ের অবশিষ্টাংশের উপর। কচ্ছপগুলো খাবারের আগে মারা হয় এবং মাংস বের করে নেয়া হয়। বর্তমান গৃহপালিত গরুর পূর্বপুরুষ Auroch-এর (এক ধরনের বন্য ষাঁড়, বর্তমানের গরুর চাইতে আকারে অনেক বৃহৎ) হাড্ডি পাওয়া যায় নিকটস্থ আরেকটি গর্ত থেকে। (Jennifer Viegas, Mon Aug 30, 2010 03:01 PM ET)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩৫ জনের জন্য আয়োজন ছিল। কিন্তু এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে তাদের ধারণা।
এই আবিষ্কারের আগে ধারণা করা হত, আগেকারদিনে শুধুমাত্র ফসল কাটা উদযাপন করতেই এই ধরনের খাবারের আয়োজন হত, যা কিনা প্রায় ১১,৪০০ বছর আগের সভ্যতায় দেখা যেত।
° Shaman- a person regarded as having access to, and influence in, the world of good and evil spirits, especially among some peoples of northern Asia and North America.
[According to Concise Oxford Dictionary, 10th Edition]



