এই সবকিছুর মধ্যেও কিছুটা আশার বাণী হচ্ছে যে, পৃথিবীতে এমন কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি আছেন যারা এই বিষয়ে মারাত্মক ভাবে সচেতন। তারা সবসময় চিন্তায় মগ্ন, কি করে এই অবস্থা থেকে উথে আসা যায়। এদের-ই মত একটা প্রতিষ্ঠান হচ্ছে নরওয়ে ভিত্তিক এনসল। এখানে তাদের-ই একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা তুলে ধরা হল-
সম্প্রতি নরওয়ের সোলার পাওয়ার কোম্পানি এনসল নতুন একটি সোলার সেল উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে পাতলা ফিল্ম সোলার প্রযুক্তি কিছুর ওপর স্প্রে করে সেটিকে সোলার কালেকটর হিসেবে ব্যবহার করা যাবে।
![]() |
| সোলার রিসেপ্টর কিভাবে কাজ করে ছবিঃ সংগ্রহ (ইন্টারনেট) |
জানা গেছে, এই ফিল্ম সোলার সেল ব্যবহারে স্রেফ কাঁচের জানালাকেও সোলার সেলে রূপান্তর করা যাবে। আর স্প্রে করার পরও জানালা আগের মতই দেখাবে। কিন্তু কাজ করা যাবে সৌরসেলের মতোই। এই পদ্ধতির সৌরসেল তৈরিতে এনসলকে সহযেগিতা করছে লিচস্টার ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগ।
![]() |
| সোলার সেল ব্যবহার করে সম্পূর্ণ কাঁচের তৈরী বাড়ীকে বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন করা যায় |
লিচেস্টার ইউনির্ভাসিটির ন্যানোটেকনোলজি বিষয়ের অধ্যাপক ক্রিস বিনস জানিয়েছেন, এই ফিল্ম ব্যবহারে বাড়ির কাঁচের সব জানালাগুলোই শক্তি ও বিদ্যুত উৎপাদনের কাজ করবে।
এনসল জানিয়েছে, ২০১৬ সাল নাগাদ এই সোলার সেল বাজারে আসতে পারে।
-রেজওয়ান(বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/আগস্ট ১৯/১০ অবলম্বনে)


রেজ, আমি পত্রিকা খুললেই এমন অনেক নিউয পাই। একসময় খুব আগ্রহ করে পড়তাম, এখন আর মজা পাইনা। কারণ এগুলোর সামর্থ আমাদের এখনও তৈরি হয় নাই। আমার দরকার কাদা দিয়ে কিভাবে বাড়ি ঠান্ডা রাখা যায়, গাছের পাতা দিয়ে কিভাবে বৃষ্টি নামানো যায় -এইসব টেকনোলজি। এই মুহূর্তে আমার দেশে এরকম সস্তা টেক দরকার। এইসব আবিষ্কার অনেক সুদূরপ্রসারি। তাই আর ভাল্লাগে না। তবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও জানতে আপত্তি নেই। বাংলায় অনুবাদ করে জানানোর জন্য সাধুবাদ। আমাদের, বাংলায় প্রচুর কাজ হওয়া দরকার।
ReplyDelete